সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পদ- চবি উপাচার্য

0

চবি প্রতিনিধি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিইউডিএস’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পদ, সিইউডিএস’র সদস্যরা বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে-বিদেশে তুলে ধরেছেন।

শনিবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদস্থ হালদি অ্যারাবিয়ান হাউজ রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র ১৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইউডিএস’র কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন চবি ভিসি। সিইউডিএস মডারেটর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিইউডিএস’র সাবেক মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, সহযোগী মডারেটর ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবু নোমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়া, মেরিন সাইন্স অ্যান্ড ফিসারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসলেম উদ্দিন মুন্না, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি মহানগর সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার।
চট্টগ্রাম বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম সম্পর্কে অবহিত এবং সপ্তদশ কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ষোড়শ কার্যকরী পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ। সপ্তদশ কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে কাজী জাওয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেরুন্নেসা ফারিন দায়িত্ব পান।

সভায় বর্ষসেরা সংগঠক ও বিতার্কিকদের পুরস্কৃত করা হয়। এ বছর বর্ষসেরা বিতার্কিকের সম্মাননা পেয়েছেন রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মু. আবু ফয়সাল, সেরা নবীন বিতার্কিকের সম্মাননা পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র হিমাদ্রী শেখর নাথ এবং সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী মেহেরুন্নেসা ফারিন।

বিতর্ক সম্পাদক রাফিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি ও মাছরাঙ্গা টিভির ব্যুরো চীফ তাজুল ইসলাম, বদরুদ্দোজা জুয়েল, লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া, আফজালুর রহমান, সাবেক যুগ্ম-সম্পাদক বিবি মরিয়ম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, সাবেক সি. সহ-সভাপতি মাসুদ ফরহান অভি, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ সংগঠনের সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.