‘অপশন নেই, বিয়ে করতেই হবে’

0

বিনোদন : ৫০তম জন্মদিন পালনের পর সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা যেন বেড়েই গেল। বলিউড পাড়ায় বছর বছর আলোচিত এই বিষয়টি পুরাতন তো হয়নি; বরং প্রবল উৎসাহ নিয়ে বেগবান হচ্ছে।

সম্প্রতি দাবাং হিরোর একটি মন্তব্য হলো এরকম, “প্রথমে আমি ভাবতাম, আমার বিয়ের বয়স হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি বিয়ের বয়স পেরিয়ে এসেছি। আমি খুশি…এবার বিয়েটা হবে। বোন অর্পিতার বিয়েও হয়ে গেছে, এবার আমার পালা। আমার কাছে আর কোনো অপশন নেই”। আর এই কথার পর অনেকেই আশাবাদী হয়ে পড়েছেন তার বিয়ে নিয়ে।

বজরঙ্গি ভাইজান বিভিন্ন সময় বিভিন্নজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। সেইসব প্রেম নিয়ে আলোচনাও কিন্তু একেবারেই উজ্জ্বল। সেই নায়কের বিয়ের পাত্রী কে হবেন সেটাই এখন দেখার জন্য উৎসুক সালমান ভক্তসহ গোটা বলিউড। লুলিয়া নয় তো? সেটা অবশ্য সময়ই বলে দেবে!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.