উখিয়ায় শীর্ষ সন্ত্রাসী ছুরি কামাইল্যা আটক

0

শহিদুল ইসলাম, উখিয়া: কক্সবাজার জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রঃ ডাকাত ছুরি কামাইল্যা (৩২) কে আটক করতে সক্ষম হয়েছে উখিয়া থানা পুলিশ।

১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত শীর্ষ সন্ত্রাসী পালংখালী ইউনিয়নের বালুখালী শিয়াইল্যাপাড়া গ্রামের ছুরুত আলম প্রঃ ছুরুইত্যা ডাকাতের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আটককৃত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রঃ ডাকাত ছুরি কামাইল্যার বিরুদ্ধে খুন, ডাকাতি, লুন্টন, সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা অপরাধে ১৯টি মামলা ও জিড়ি আছে।

স্থানীয় গ্রামবাসী বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রঃ ডাকাত ছুরি কামাইল্যা (৩২) দীর্ঘ দিন ধরে এলাকা ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড করে আসছেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। উখিয়ার বালুখালী এলাকার আলোচিত আলমগীর ভুলু হত্যা মামলার অন্যতম আসামী বলে নিহত ভুলুর স্ত্রী রোজিনা জানিয়েছেন।
………….জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.