রহমানিয়ার বে-রহম, গুনতে হল জরিমানা

0

জুয়েল মল্লিক, সিটিনিউজবিডি: ডালডা ও চিনি দিয়ে ক্রীম আবার সেই ক্রীম দিয়েই বাটার বন। দেখা গেছে সেই সাথে পোড়া তেল ও নোংড়া ও অস্বাস্থকর পরিবেশে তৈরী হচ্ছে বেকারী সামগ্রী। এমন চিত্র চট্রগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ গোসাঈল ডাঙ্গা এলাকায় রহমানিয়া বেকারীর।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই কারখানাতে অভিযান চালায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এসময় নোংড়া ও অস্বাস্থকর পরিবেশে তৈরী দায়ে রহমানিয়া বেকারী কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।CTNEWSBD2

ম্যাজিস্ট্রেট জানান, রহমানিয়া বেকারীর কারখানায় নোংড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন করা হচ্ছে। এবং ক্রীম বানানে হচ্ছে ডালডার সাথে চিনি মিশিয়ে ব্লেন্ড করে। পোড়া তেলের তলানীর অবস্থা দেখেই বুঝা যায় কত দিনের পুরনো। পোড়া তেল মবিলের মতো হয়ে গেছে। এছাড়া নোংড়া স্থানে খামির রেখে বানানো হচ্ছে বেকারী পন্য। এ সকল অপরাধে রহমানিয়া বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
……..জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.