মহেশখালীতে পুলিশের গুলিতে ডাকাত নিহত

0

জামাল জাহেদ , কক্সবাজার : মহেশখালীতে বুধবার সকালে গুলিতে একজন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে পুলিশ ‘বন্দুকযুদ্ধ’ বলে দাবি করছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস দাবি করেন,২টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়িস্থ দারাখাল এলাকায় দুই দল ডাকাত নিজেদের মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশ রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে দেখতে পায়। তার হাতে একটি বন্দুক ছিল। এসময় ডাকত দলের লোকজন পুলিশের উপর হামলা চালায়। ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে দুটি ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় এই ব্যক্তি নিহত হয়েছে।

পরে গুলিবিদ্ধ হয়ে আহত যুবককে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি একজন ডাকাত উল্লেখ করে তার পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুরাদ মিয়া বলে জানিয়েছেন। মুরাদ মাতারবাড়ির মোশাররফ আলী পাড়ার শাহাদত হোসেনের পুত্র। সে সড়কে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.