আইআইইউসি’র পাঁচ ক্যাম্পাসকে অবৈধ ঘোষণা

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পাঁচটি ক্যাম্পাসকে অবৈধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তি ছাড়াও ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ পাঁচ ক্যাম্পাসে যাতে কোনো শিক্ষার্থী ভর্তি না হয় সে জন্য ইউজিসির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তিনটি অনুমোদিত ক্যাম্পাস রয়েছে তা হল- কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এ তিনটি ছাড়া নগরীর বহদ্দারহাট (মহিলা শাখা), কর্ণফুলী ভবন (প্যারেড গ্রাউন্ডের পূর্ব পার্শ্বে), কেয়ারী শপিং বর্ধিত মলের পূর্ব পাশে, গুলজার টাওয়ারের বিপরীত পার্শ্বে ও চট্বেশরী রোডে অনুমোদনহীনভাবে এ আউটার ক্যাম্পাসগুলো পরিচালনা করছে।

যা ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ এর সম্পূর্ণ পরিপন্থি। তাই অনুমোদনহীন এ পাঁচ ক্যাম্পাসে ভর্তি হয়ে প্রতারণার শিকার না হতে শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি এসব ক্যাম্পাস থেকে অর্জিত ডিগ্রি ইউজিসি কর্তৃক গ্রহণযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ পরিচালক জেসমিন পারভীন বলেন,‘ শুধুমাত্র কুমিরা, সীতাকুণ্ড ও চট্টগ্রাম ক্যাম্পাস ছাড়া বাকি আইআইইউসির পাঁচ ক্যাম্পাস বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ মোতাবেক পরিপন্থি। তাই এসব ক্যাম্পাসে যাতে শিক্ষার্থীরা প্রতারণার শিকার না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.