গোলাম সরওয়ার : অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট লিগ বা ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে । প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। লংগার ভার্সন এই ম্যাচ অনুষ্ঠিত হবে চারদিনের। ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে গড়া সাউথ জোনের প্রতিপক্ষ নর্থ জোন।
একই দিনে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ইস্ট জোন মুখোমুখি হবে সেন্ট্রাল জোনের। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। আগামী ৮ মার্চ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।বিস্তারিত দেয়া হবে…..
