পুরানো ঠিকানায় ফিরলেন বাংলাদেশের কোচ জার্গেনসেন

0

খেলাধুলা : বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন প্রথম পরিচিতি পেয়েছিলেন নিউ জিল্যান্ডের বোলিং কোচ হিসেবে। এইবার তিনি তার পুরানো ঠিকানায় আবার ফিরে যাচ্ছেন।

ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বোলারদের ‘মেন্টর’ হিসেবে কাজ করবেন জার্গেনসেন। বিশ্বকাপ শেষে এই বছরের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরেও কিউই বোলারদের সঙ্গে কাজ করবেন তিনি।

গত মাসের শেষ দিকে দিমিত্রি মাসকারেনহাস দায়িত্ব ছাড়ার পর থেকে বোলিং কোচ খুঁজছিল নিউ জিল্যান্ড। বিশ্বকাপের ভাবনায় তাদের চাওয়া ছিল উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত কেউ। সেখানে অগ্রাধিকার পেয়েছেন অনেকটা সময় বাংলাদেশে কাটানো জার্গেনসেন।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডের বোলিং কোচ ছিলেন জার্গেনসেন। ২০১১ সালের অক্টোবরে বাংলাদেশে আসেন বোলিং কোচের দায়িত্ব নিয়ে। পরের বছর মে মাসে রিচার্ড পাইবাসের জায়গায় দায়িত্ব নেন ভারপ্রাপ্ত প্রধান কোচের। পরে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিয়মিত প্রধান কোচ হিসেবেই দায়িত্ব নেন। নানা সমালোচনার মুখে ২০১৪ সালে এপ্রিলে ছাড়েন দায়িত্ব। ওই বছরই মে মাসে দায়িত্ব নেন ফিজি ক্রিকেট দলের। গত বিপিএলে ছিলেন রংপুর রাইডার্সের কোচ।

আবার নিউ জিল্যান্ডে ফিরে জার্গেনসেন বেশ রোমাঞ্চিত।

তিনি বলেন, “এই দলের অনেকের সঙ্গেই আমি কাজ করেছি। গত কয়েক বছরে ওদের উন্নতি দেখাটা ছিল রোমাঞ্চকর। র‌্যাঙ্কিং ও ফলাফলই ওদের হয়ে কথা বলছে। ওদের সঙ্গে কাজ করতে এবং উন্নতিতে সাহায্য করতে তর সইছে না আমার।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.