প্রখ্যাত মিশরীয় সাংবাদিক হেইকালের ইন্তেকাল

0

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের প্রখ্যাত সাংবাদিক, লেখক, টেলিভিশন ব্যক্তিত্ব, রাজনীতিবিদ মুহাম্মদ হাসানেইন হেইকাল আর নেই। বুধবার ৯২ বছর বয়সে ইন্তেকাল করেছেন এই গুণী ব্যক্তিত্ব। মধ্যপ্রাচ্যে তার কাজ তাকে বিশ্বের কাছে সুপরিচিত করেছে।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হেইকাল সাময়িকভাবে অসুস্থতার কারণে মারা গেছেন। তবে ধুমপানে অভ্যস্ত ছিলেন।

মিশরসহ সমগ্র আরব বিশ্বে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে প্রসিদ্ধ বুদ্ধিজীবি হিসেবে পরিচিত ছিলেন হেইকাল। মৃত্যুর আগ পর্যন্তই হেইকাল তার সমালোচক এবং ভক্তদের কাছে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন।

হেইকাল ১৯২৩ সালে সেপ্টেম্বরের ২৩ তারিখে নিল ডেলটা প্রদেশে জন্মগ্রহণ করেন।  তার বাবা গম ব্যবসায়ী ছিলেন। হেইকাল ছিলেন তার পরিবারের প্রথম সন্তান। তার বাবা ভেবেছিলেন পরিবারের বড় সদস্য হিসেবে হেইকাল তার সঙ্গে ব্যবসায়ে যোগ দেবে। কিন্তু হেইকাল প্রচণ্ড ইচ্ছা ছিল তিনি পড়াশুনা করবেন।

কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াশুনা শেষ করে হেইকাল ১৯৪৩ সালে ইজিপশিয়ান গ্যাজেটে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে যোগ দেন। তার পর থেকেই তার সাংবাদিক জীবন শুরু হয়। আর তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশটিতে সুপরিচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তার পরিচিতির গণ্ডি মিশর ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.