উখিয়ায় ৪৯৫ জেলেকে পরিচয় পত্র প্রদান

0

শহিদুল ইসলাম, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নে জেলেদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত পরিচয় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কে,এম শাহরিয়া নজরুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামিম ভুইয়া, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মেরিন ফিশারীজ সহকারী মোঃ বুলবুল আহম্মদ প্রমূখ।

এ সময় ৪৯৫ জন জেলেকে পরিচয় পত্র বিতরণ করেন। পরিচয় পত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি বলেন, জেলেরা সঠিক ভাবে সাগরে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করতে পারলে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। একই সাথে সাগরে জলদস্যুতাও কমবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.