লাইফস্টাইল ডেস্কঃ স্বদেশ প্রেম আজ জাগুক প্রতিটি বাঙালি হৃদয়ে। বাঙালির আন্দোলন আর অর্জনের সঙ্গে জড়িত ইতিহাসকে জীবিত রাখতে সচেষ্ট সবাই। বিশেষ দিনে বাঙালির পোশাকে প্রকাশ পায় বিশেষ তাৎপর্যের ছোঁয়া। আর তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে তোড়জোড়ের শেষ নেই।
পোশাকে আজ উঠে এসেছে শহীদ মিনার, স্মৃতি সৌধ, বর্ণমালা, মানচিত্র, পতাকাসহ সমগ্র বাংলাদেশের প্রতিচিত্র। এবারের ভাষা দিবস উপলক্ষ্যে সাজবে শিশু, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, আবাল বৃদ্ধ-বনিতাসহ পুরো বাংলাদেশ। ভাষা দিবস উপলক্ষ্যে ফ্যাশন হাউজ স্টাইল পার্ক সেজেছে নানা নকশায়। প্রতিটা পোশাক দেখতে যেমন সুন্দর তেমন আর্কষণীয়।
এবার দেশীয় ট্রেন্ডে কাপড়ের নানা বৈচিত্র্য দেখা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- স্টাইল পার্ক, সোসাইটি মার্কেট, কলাপাড়া, পটুয়াখালী। মোবাইল: ০১৬৭০৭৮৬৮০৫
