পাহাড়তলী বিদ্যুৎকেন্দ্র থেকে ট্রান্সফরমার চুরির অভিযোগ

0

চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানার একে খান গেট এলাকার বিদ্যুৎকেন্দ্র থেকে দুটি ট্রান্সফরমারসহ এক ড্রাম এ্যালুমোনিয়ামের তার চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বুধবার বিদ্যুৎকেন্দ্রের সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাহাড়তলী থানায় মৌখিক অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানা ওসি রনজিত কুমার বড়ুয়া  বলেন, ‘মঙ্গলবার বিকেলে পাহাড়তলী বিদ্যুৎকেন্দ্র থেকে দুটি ট্রান্সফরমারসহ এক ড্রাম এ্যালুমোনিয়ামের তার চুরির অভিযোগ পেয়েছি। আজ লিখিত ভাবে অভিযোগ করার কথা রয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা।’

এদিকে এ বিষয়ে জানার জন্য বিদ্যুৎকেন্দ্রের সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার মকবুল হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.