জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের রামু চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. সেলিম (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম কক্সবাজার পৌরসভার বাহারছড়ার আব্দুর হাকিমের ছেলে।
রামু হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ওসি আব্দুল মজিদ জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
