বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সিএমপি কমিশনার

0

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রামে রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল।পরিদর্শনকালে তিনি পুনর্বাসিত বয়স্ক মহিলা, পুরুষদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেনে এবং তাদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তিনি বলেন- আজ যারা এখানে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আছেন তাদের একসময় টাকা-পয়সা, সন্তান সন্ততি সব ছিল কিন্তু আজ তাদের টাকা-পয়সা নাই, কারও সন্তান আছে কারও নাই।সিটিনিউজবিডি৭৭৭

বয়স্কদের সেবা প্রদানে মতো এই মহান কাজের জন্য তিনি আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের মতো মহান কাজে সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অফিসার ইনচার্জ (কোতোয়ালী থানা) জনাব মোঃ জসিম উদ্দিন, পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান জনাব সামছুল আলম, জনাব দিদারুল আলম’সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
…………জেএম/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.