আসছে ‘মিছিলের মুখ’

0

বিনোদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘মিছিলের মুখ’ এ অভিনয় করেছেন তারিক আনাম খান ও নুসরাত ইমরোজ তিশা। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন খাইরুল আলম টিপু, দুখু সুমন ও দিশা। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। নাটকের শুরুটা এমন- ইসমাইল সাহেব সরকারি মাঝারি কর্মকর্তা। রুটিন জীবন যাপন। স্ত্রী এবং ১৪/১৫ বছরের দুটি ছেলে মেয়ে মেয়ে। এখন সন্তানদের মানুষ করাই তার জীবনের একমাত্র ব্রত। অফিস থেকে বাসায় ফিরে মেয়েদের সময় দেন। মেয়ে দুটি তার মনের মতো হয়নি। এরা অন্যরকম।

মেয়েদের কাছ থেকে ইসমাইল সাহেব প্রতিনিয়ত নতুন কিছু শেখেন। ইসমাইল সাহেবের বরাবরই মনে হয় তার মেয়েরা ভুল ভাবে বড় হচ্ছে। কিন্তু কিছু বলতে পারেন না। এটাই হয়তো সময়ের চাহিদা। রাতের খাওয়ার পর ইসমাইল টিভি দেখতে বসেন।

স্ত্রীর সঙ্গে বসে নাটক দ্যাখেন, সিনেমা দ্যাখেন। তরুণ বয়সে তার অভিনয়ের ঝোঁক ছিলো। হঠাৎ করে চাকরিটা না হয়ে গেলে আজ হয়তো তিনি অভিনেতা হতেন। তার সুযোগ ছিলো। বন্ধুদের মধ্যে কেউ কেউ সুনাম করেছে। নাটক দেখতে বসলে অভিনয়ের ভুল ত্রুটি নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে আলাপন করেন।

সেই আলাপ থেকে কখনো ঝগড়ার অনুসঙ্গ তৈরী হয়। এভাবেই গল্প এগিয়ে যাবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের দিকে। নাটকটি আগামী ২১ ফেব্রুয়ারি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.