আন্তর্জাতিক ডেস্কঃ বরযাত্রীদের ছোড়া গুলিতে মারা গেছেন বর। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সীতাপুর এলাকায়।
বর যাচ্ছেন বিয়ে করতে। বরযাত্রীদের তো আনন্দের সীমা নাই। শোভাযাত্রার সামনে অতি আনন্দে গুলি করতে করতে যাচ্ছিলেন বরপক্ষের আত্মীয়রা। সেখানকার বিয়ের অনুষ্ঠানে এমন চিত্র সাধারণ। সেই সময়েই একটি গুলি ছিটকে এসে লাগে বরের গায়ে। তিনি ঘোড়া থেকে পড়ে যান। দ্রুত তাকে সীতাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে লক্ষৌ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। লক্ষৌ যাওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থলেই প্রাণ হারান গুলিবিদ্ধ যুবক।বরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দু পরিবারে নেমে আসে শোকের ছায়া।
তবে বরযাত্রীদের কার বন্দুকের গুলিতে বর মারা গেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
