খেলাধুলা : কোপা আমেরিকার আসরটি প্রতি দু’বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এবার যুক্তরাষ্ট্রে আসরটির শততম বার্ষিকি উপলক্ষে এক বছর পরই অনুষ্ঠিত হচ্ছে।
গত বছর আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো চিলি। ঘরের মাঠে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের ফাইনালে পেনাল্টির মাধ্যমে হারিয়ে ট্রফিতে চুমু দেয় অ্যালেক্সিস সানচেজরা। এবার গ্রুপ পর্বেই লড়বে দু’দল।
এরই মধ্যে নিউইয়র্কে হয়ে গেল টুর্নামেন্টে ড্র। যেখানে গ্রুপ ‘ডি’ তে খেলতে হবে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। এছাড়া এ গ্রুপে আরও রয়েছে বলিভিয়া ও পানামা।
কোপ আসরের সবচেয়ে বেশি শিরোপা জেতা উরুগুয়ে রয়েছে গ্রুপ ‘সি’তে।
জুনের তিন থেকে ২৬ তারিখ পর্যন্ত এবারের অসরটি মাঠে গড়াবে। ১৬ দলের অংশগ্রহনে খেলা হবে মোট ১০টি ভেন্যুতে।
গ্রুপ ‘এ’: যুক্তরাষ্ট্র,প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া।
গ্রুপ ‘বি’: ব্রাজিল, পেরু, হাইতি, ইকুয়েডর।
গ্রুপ ‘সি’: মেক্সিকো,ভেনেজুয়েলা,জ্যামাইকা,উরুগুয়ে।
গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, বলিভিয়া, পানামা, চিলি
