মানিকগঞ্জ: গত রোববার জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে দুই মামা খুনের ঘটনায় জহির উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে রাত সাড়ে ১২টার দিকে সিংগাইর থানায় ১৮ জনের নামসহ অজ্ঞাত আর ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঘাতক জাহিদুল ইসলামের শ্বশুর জহির উদ্দিনকে (৭০) গ্রেপ্তার করে।
বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ উজ্জামান।
