২৫১ রুপির স্মার্টফোনে লাভ ৩১ রুপি!

0

তথ্যপ্রযুক্তি : প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ২৫১ রুপিতে স্মার্টফোন বাজারজাতের সিদ্ধান্তে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন মোহিত গোয়েল। তবে মোহিতের দাবি, ২৫১ রূপিতে স্মার্টফোন বিক্রি করেও তার প্রতি সেটে তাঁর মুনাফা থাকবে ৩১ রুপি।

মোহিত দাবি করেন, ‘শুধু হ্যান্ডসেট প্রস্তুত নয়, এটি বাজারজাতকরণ ব্যয় মেটানোর পরেও প্রতি সেটে ৩১ রুপি করে আয় করা সম্ভব।’

অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী মোহিতের অফিস পরিদর্শনে গিয়েছে পুলিশ এবং আয়কর বিভাগের কর্তারা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে অগ্রিম বুকিং দেয়া যাচ্ছে এই ২৫১ রূপির স্মার্টফোনের। ফ্রিডম ২৫১ মডেলের এই স্মার্টফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিগিং বেলস দাবি করে এরই মধ্যে সাত কোটি স্মার্টফোনের অর্ডার পেয়েছে। তবে প্রথম লটে এরা মাত্র ২৫ লাখ হ্যান্ডসেট সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে। অবশিষ্ট্য ২৫ লাখ সরবরাহ করা হবে অফ-লাইন ক্রেতাদের। আগামী ৩০ জুনের মধ্যেই এসব স্মার্টফোন ক্রেতাদের হাতে পৌঁছাবে। ক্রেতারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করবে। তবে শুধুমাত্র হ্যান্ডসেট ক্রেতাদের হাতে পৌঁছানোর পরেই অর্থ গ্রহণ করবে রিগিং বেলস।

ভারতের আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট করেছে রিগিং বেলস।

ফ্রিডম২৫১ হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ডিভাইসটিতে রয়েছে ৯৬০* ৫৪০ পিক্সেল রেজ্যুলেশন সমৃদ্ধ ৪ ইঞ্চি ডিসপ্লে। স্মার্টফোনটিতে আছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াড-কোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম, যা সাধারণত পাঁচ থেকে ছয় হাজার টাকার হ্যান্ডসেটে দেখা যায়। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ডিভাইসটির পেছনে রয়েছে ফ্লাশসমৃদ্ধ ৩.২ আর সামনে ০.৩ মেগাপিক্সেল মানের ক্যামেরা। ১৪৫০ এমএএইচ ব্যাটারিও দামের তুলনায় মন্দ নয়। থ্রিজি সমর্থিত হ্যান্ডসেটটিতে সিম ছাড়াও ইন্টারনেট ব্যবহার করা যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.