নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং থেকে আকমল আলী রোড পর্যন্ত (ভি.আই.পি) রোডের ড্রেন ও নালা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেছেন ৩৯নং ওয়ার্ড মো ঃ জিয়াউল হক সুমন।
তিনি ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২টায় সিমেন্ট ক্রসিং মসজিদ সংলগ্ন (ভি.আই.পি) রোডের পাশে ড্রেন ও নালার বালি,ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করে দ্রুত এ গুলো অন্যত্র অপসারণ করার নির্দেশ দেন ।
এ সময় ওয়ার্ড মেম্বার হাজ্বী শফিউল আলম, সমাজ কর্মী মোঃ ইলিয়াছ,ইউসুফ আলী পারভেজ,জয়নাল আবেদীন,চসিক ঠিকাদার মোঃ আলতাফ হোসেন, চসিকের প্রকৌশলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
একই দিন মসজিদের পাশে রোড সহ ড্রেন নির্মান,এস.আলম রোডের -ড্রেন রাস্তা সংস্কার করা এবং সিমেন্ট ক্রসিং মোহাম্মদ আলী শাহ রোডের ময়লা দ্রুত অপসারন ও মাট্রালা খালের পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমও পরিদর্শন করেন।এ কার্যক্রম সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন ॥
