কক্সবাজারে ১৪৭২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0

কক্সবাজার: জেলার ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৪৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মহেশখালী ও চকরিয়া পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন ১২৩ জন প্রার্থী। আর ১৯টি ইউনিয়নে দাখিল করেছেন ১৩৪৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে দ্বিতীয় দফায় পৌর নির্বাচন এবং প্রথম দফায় ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত দুইটি পৌরসভায় ১২৩ জন প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থীর সংখ্যা ৯ জন। এছাড়া ৩০ জন নারী কাউন্সিলর এবং ৮৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে চকরিয়া পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৩ জন। যার মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহেশখালী পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৫০ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৫ জন,  সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ দুইটি পৌরসভার মনোনয়নপত্র যাচাই- বাছাই হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ। ২০ মার্চ ভোট গ্রহণ হবে।

প্রথম দফায় ইউনিয়ন নির্বাচনের তফসিল মতে কক্সবাজারের ৩টি উপজেলার ১৯ ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ১১৩ জন, সংরক্ষিত নারী সদস্য ২৩২ জন এবং ১০০৪ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে কুতুবদিয়ার ৬টি ইউনিয়নে ৩০৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত নারী সদস্য ৬৪ জন এবং ২১২ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহেশখালী উপজেলার ৭টি ইউনিয়নে ৫৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য ৯১ জন এবং ৪০৫ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

টেকনাফের ৬টি ইউনিয়নে ৫০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত নারী সদস্য ৭৭ জন এবং ৩৮৭ জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এই ৩ উপজেলার ১৯ ইউনিয়নে যাচাই- বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ, প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩ মার্চ। ২২ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.