উখিয়ায় ২০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

0

শহিদুল ইসলাম, উখিয়া : কক্সবাজারের উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করেছেন। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা বলে থানা পুলিশ জানিয়েছেন। মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার মিডিয়া কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ জাহান কামাল জানিয়েছেন।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ইকরাম বলেন, সোমবার দিবাগত রাত ১.৩৫ ঘটিকার দিকে মেরিন ড্রাইভ সড়কের মোঃ শফির বিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহার ছড়া থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী ইজিবাইক তল্লাশী চালিয়ে ৬ হাজার ২১০ পিস ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করেন। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার দক্ষিণ কচ্ছপিয়া এলাকার মোঃ আলমের ছেলে আয়াত উল্লাহ (১৯) ও একই এলাকার অছিউর রহমানের ছেলে আব্দুল্লাহ (২০)। গতকাল সোমবার সকালে ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করেন।

ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন। সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আব্দুল মালেক মিয়া বলেন, মাদক নির্মুল করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। যত বড় শক্তিশালী মাদক ব্যবসায়ী হউক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.