কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪ টি বসতঘর ভস্মিভূত হয়েছে। সোমবার সন্ধ্যার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের দানু ভূইয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎতের শট সার্কিট থেকে উপজেলার দানু ভ’ইয়ার বাড়িতে আগুনের সূত্রপাত ঘটলে মুহুত্বে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৪ঘর ভস্মিভূত হয়। আগুনে সিরাজুল ইসলামের ২টি ও নবীর ২টি ঘরে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সীতাকু-ের ফ্যায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে স্থানীয় এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্থ সিরাজুল ইসলাম জানান,আমার ২টি ঘরে নগদ টাকা,স্বলংকার ও মূল্যাবান কাগজপত্রসহ ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.ফখরুদ্দিন জানান,আগুন লাগার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনি এবং আগুন থেকে ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি এবং প্রাথমিকভাবে ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নিধারণ করা হয়।
