রণবীরের কারণে পার্টিতে গেলেন না ক্যাট!

0

বিনোদন : অনেকটা ফেরারি আসামির মতো পালিয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ। নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। তবে কাটরিনার এ পালিয়ে বেড়ানো শুধুই সাবেক প্রেমিক রণবীরের জন্য। তার মুখোমুখি হচ্ছেন না কাটরিনা। রণবীর যেখানেই আছেন সেখান থেকেই কাটরিনা নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এমন খবরই শোনা যাচ্ছে সর্বত্র। বিষয়টি নিশ্চিত করে বলছে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে।

সমপ্রতি একটি পার্টিতে রণবীর ও কাটরিনা দুজনেরই নিমন্ত্রণ ছিল। প্রযোজক মনমোহন শেঠির মেয়ে আত্রি শেঠির আয়োজনে ওই পার্টিতে অংশ নেননি কাটরিনা। কারণ সেখানে সদ্য ব্রেক-আপ হওয়া প্রেমিকেরও নিমন্ত্রণ ছিল। জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে কয়েকবার কাটরিনাকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু একবাক্যে না করে দিয়েছেন তিনি।

কারণ তখনই রণবীর তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির নায়িকা আনুশকা শর্মাকে নিয়ে পার্টিতে হাজির হয়ে গেছেন। আর বিষয়টি নিশ্চিত হয়েই কাটরিনা আর আসেন নি। খবরটি সংবাদমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় নানা জল্পনার। সবাই বলছেন, এভাবে আর কতদিন রণবীরের কাছ থেকে পালিয়ে বেড়াবেন কাটরিনা!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.