বায়ার্নকে রুখে দিল জুভারা

0

স্পোর্টস ডেস্কঃ দুই গোলে পিছিয়ে থেকেও বায়ার্ন মিউনিখকে রুখে দিল জুভেন্টাস। মঙ্গলবার রাতে জুভেন্টাসের মাঠে অতিথি হয়ে খেলতে আসা বায়ার্ন ২-২ গোলে ড্র করেছে। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যাওয়ার পথ কিছুটা কঠিনই হয়ে থাকল জার্মান চ্যাম্পিয়নদের জন্য। ঘরের মাঠে ফিরতি লেগে সেটা পুষিয়ে নিতে হবে তাদের। যে কোনো যে ব্যবধানে জিতলেই কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকছে ইতালি চ্যাম্পিয়নদের জন্যও।

থমাস মুলারের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে আরিয়েন রোবেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। দুই গোলে পিছিয়ে গিয়েও ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে জুভেন্টাস। ৬৩ মিনিটে পাওলো দাইবালা গোল করে ব্যবধান কমান। আর ৭৬ মিনিটে স্টেফানো স্টুরারো গোল করে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হন। পরে দুদল আর কোনো গোল করতে না পারায় ড্রতেই শেষ হয় ম্যাচ।

এদিকে শেষ ষোলোতে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.