নেপালে যাত্রীবাহী বিমান নিখোঁজ

0

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে যাত্রীবোঝাই একটি বিমান নিখোঁজ হওয়ার খবর দিয়েছে বিবিসি। বিমানটিতে কমপক্ষে ২১ জন আরোহী ছিল।

স্থানীয় কর্মকর্তাদের বিবিসি জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চলীয় নেপালের পাহাড়ি এলাকায় এটি নিখোঁজ হয়। তারা এয়ার লাইন্সের দু ইঞ্জিনের ওই বিমানটি পোখরা থেকে রওয়ানা হয়েছিল। এর গন্তব্য ছিল মুসতাং জেলার জোমসন শহরে। কিন্তু উড্ডয়নের অল্প সময় পরেই বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে অনুসন্ধানকারী দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে  তাদের সে প্রচেষ্টায় ব্যাঘাত ঘটছে বলে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.