চট্টগ্রামে অভিযানে গ্রেপ্তার ১১৪

0

চট্টগ্রাম : জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ১০৪ ও নিয়মিত মামলার ১০ আসামিসহ মোট ১১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হাটহাজারী উপজেলা থেকে ১০, জোরারগঞ্জ থেকে ৫ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.