কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় আলী আকবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে বাড়বকুণ্ডে কোট্টার বাজার এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিডিবির গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলী ব্যক্তি পিডিবির গাড়ি চালক । তিনি নগরীর মনসুরাবাদ ওয়াপদা কলোনিতে থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দে নিয়ে আসে।পরে আশংকাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আলী আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।’
