গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩২ জনের বিচার শুরু

0

মোরশেদ রানা : ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরব আদালত সম্প্রতি ৩২ জনের বিচার শুরু করেছে। অভিযুক্তদের অনেকেই দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ভুক্ত।

অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ইরানি গোয়েন্দা সংস্থার সহায়তায় গুপ্তরচর দল গঠন এবং সামরিক এলাকার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের বেশিরভাগই দেশটির সংঘাতময় পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। এছাড়া একজন ইরানি এবং একজন আফগান নাগরিকও রয়েছে বলে জানায়।

অভিযুক্তদের ২০১৩ সালে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এদের মধ্যে রাজনীতিতে সক্রিয় শীর্ষস্থানীয় শিয়া নেতাদের পাশাপাশি একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষকও রয়েছে বলে জানায় আল আরবিয়া টিভি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.