এম আনোয়ার হোসেন, মিরসরাই : দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ে দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিরসরাই সদর, সাহেরখালী। উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচন সীমানা জটিলতার কারণে হচ্ছে না।
জানা গেছে, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ। এরই অংশ হিসেবে তফসিল ঘোষিত ইউনিয়নগুলোতে কাউন্সিলের মাধ্যমে প্রার্থী মনোনীত হয়েছেন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন হারুন, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী, ৪ নম্বর ধুম ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নে প্রার্থী মনোনীত হয়েছেন মফিজুল হক মাষ্টার, ৬ নম্বর ইছাখালী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, ৭ নম্বর কাটাছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বিপ্লব, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন এবং ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরীকে প্রার্থী মনোনীত করেছে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। আগামী ৩১ শে মার্চ যেসকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেইসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূলের নেতাকর্মীরা।
