ফখরুলের দেয়া ব্যাখ্যায় আদালত সন্তষ্ট নন,আবারো ব্যাখ্যা চান

0

ঢাকা : বিচার বিভাগ নিয়ে মন্তব্যের জেরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন আদালত। আবারো তাকে ব্যাখ্যা জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে দলের সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলেন, আদালত তার ব্যাখ্যা চেয়েছিলেন। এর আগে ফখরুলের পক্ষে আইনজীবীরা গত সোমবার ব্যাখ্যা দাখিল করেন।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.