বায়েজিদে ইয়াবাসহ একই পরিবারের তিনজন গ্রেপ্তার

0

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন গোলবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মা-মেয়ে-জামাতা। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির সাড়ে ৬ লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার দিনগত রাতে কয়লার ঘর এলাকার জানে আলম ভবনের নিচতলার বাসা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন ফটিকছড়ি থানার পূর্ব ফারহাবাদের মৃত শান্তিব্রত চক্রবর্ত্তীর ছেলে দেবব্রত চক্রবর্ত্তী (৫০), তার স্ত্রী সুমি আচার্য (৩০) ও দেবব্রতের শাশুড়ি ও বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের মৃত মানিক আচার্যের স্ত্রী দীপ্তি আচার্য (৬১)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন  জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দেবব্রত ও তার পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও নগদ সাড়ে ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.