কক্সবাজার প্রতিনিধি : জমে উঠেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।আগামী ২৭ ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সদস্যরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি দিয়ে যাচ্ছেন নিত্য নতুন প্রতিশ্রুতি।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন ৫৫২ জন ভোটার।এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো আদালত পাড়া।
এবার প্রবীণ আইনজীবী ও জিপি এডভোকেট মো. ইসহাককে সভাপতি এবং এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীনকে সাধারণ সম্পাদক প্রার্থী করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল এবং এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীকে সভাপতি ও এডভোকেট মো. তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা প্যানেল।
এডভোকেট মো. ইসহাক-এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন প্যানেল থেকে অন্যান্য পদে যারা নির্বাচন করছেন তারা হলেন-এডভোকেট মো. বদিউল আলম সিকদার (সহ সভাপতি), এডভোকেট মোহাম্মদ জাকারিয়া (সহ সভাপতি), এডভোকেট একে ফজলুল হক চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক সাধারণ), এডভোকেট শুভেন্দু বিকাশ সাহা বিক্রম (সহ-সাধারণ সম্পাদক হিসাব), এডভোকেট আবুল হোছন (পাঠাগার সম্পাদক), এডভোকেট মো. শামসুল হক (আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক), সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট কপিল উদ্দীন চৌধুরী, এডভোকেট ইকবালুর রশিদ আমিন, এডভোকেট ফাহিমা আকতার, এডভোকেট একেএম এরশাদ উল্লাহ, এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, এডভোকেট মোহাম্মদ রাশেদ নেওয়াজ ও এডভোকেট রফিকুল আলম।
অন্যদিকে এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-এডভোকেট তাওহীদুল আনোয়ার প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তারা হলেন- এডভোকেট এসএম নূরুল ইসলাম (সহ-সভাপতি), এডভোকেট ইব্রাহিম খলিল (সহ-সভাপতি), এডভোকেট ছলিমুল মোস্তফা (সহ সাধারণ সম্পাদক সাধারণ), এডভোকেট একে ফিরোজ আহমদ (সহ-সাধারণ সম্পাদক হিসাব), এডভোকেট মো. মিজানুর রাশেদ (পাঠাগার সম্পাদক), এডভোকেট নূরুল হুদা (আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক), সদস্য পদে এডভোকেট সব্বির আহমদ, এডভোকটে মো. ফরিদ উদ্দিন ফারুকী, এডভোকেট মো. আবু তাহের-২, এডভোকেট একেএম ইলিয়াছ, এডভোকেট ফিরোজ আহমদ, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট মো. আবু হুরাইরা, এডভোকেট ছরোয়ার আলম ও এডভোকেট ইমাম হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নির্বাচন কমিশনার এডভোকেট মো. শাহজাহান বলেন-নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
