বন্দরে ৪৭০ কার্টন বেনসন সিগারেট আটক

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা একটি কন্টেইনার আটক করেছে র‌্যাব। কন্টেইনারটিতে ৪৭০ কার্টন বেনসন সিগারেট পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে কন্টেইনারটি খুলে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। এর আগে বুধবার রাতে বন্দরে খালাস প্রক্রিয়ার সময় কন্টেইনারটি আটক করা হয়। কন্টেইনারটি বর্তমানে বন্দরের সিসিটি ইয়ার্ডে আছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, গার্মেন্টস পণ্য সুতা আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারটি আনা হয়েছিল।

ঢাকার গাজীপুরের আমদানিকারক প্রতিষ্ঠান নিট কম্পোজাইট ৬ হাজার ৮১৫ কেজি গার্মেন্টস পণ্য আনার ঘোষণা দেয়। কিন্তু এতে ৪৭০ কার্টন বেনসন সিগারেট পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খালাস প্রক্রিয়ার সময় কন্টেইনারটি আটক করি।

তিনি বলেন, সকালে এর কায়িক পরীক্ষা শুরু হয়েছে। কায়িক পরীক্ষা শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.