গরমে তাজা থাকুন তরমুজে

0

জুয়েল মল্লিক, স্বাস্থ্য: তরমুজে পানি আর চিনি ছাড়া কিছু নেই—অনেকের এমন ধারণা থাকলেও তা ঠিক নয়। এই ফল নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ।

এই গ্রীষ্মে তৃষ্ণা দূর করতে আর শক্তি জোগাতে এবং আপনাকে তাজা রাখতে তরমুজ হতে পারে আপনার জন্য আকর্ষণীয় খাবার। কেননা এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় অংশ, যা পানিশূন্যতা রোধ করে; আর আছে বেশ খানিকটা শর্করা, যা বাড়তি শক্তি জোগায়।

এক কাপ তরমুজের টুকরা খেলে আপনি প্রায় ৪৫ ক্যালরি শক্তি পাবেন। পাবেন ১০ গ্রামের মতো চিনি বা শর্করা, এক গ্রাম পরিমাণ আঁশ এবং শূন্য পরিমাণ চর্বি বা ফ্যাট। এটুকু তরমুজ খেয়ে আপনি দৈনিক ভিটামিন ‘এ’-এর চাহিদার ৭ শতাংশ ও ভিটামিন ‘সি’-এর ২১ শতাংশ পূরণ করতে পারবেন। এ ছাড়া তরমুজে পাবেন ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ‘বি সিক্স’ এবং ফলেট। এই ফলে লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট আছে অনেক, যা কিনা উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও প্রদাহ কমায় বলে প্রমাণিত হয়েছে। প্রচুর ভিটামিন ‘এ’-সমৃদ্ধ হওয়ার কারণে ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা রক্ষায় তরমুজের জুড়ি নেই। এই ফলের ৯২ শতাংশই পানি, তাই এই গরমে ও রোদে নাশতা বা টিফিন হিসেবে প্রতিদিন কিছু তরমুজ খাওয়া ভালো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.