নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার অনুগামী সম্মেলন ও কাউন্সিল জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আমান উল্লাহ আমানের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা স.উ.ম আব্দুস সামাদ। উদ্ধোধক ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অর্থ সম্পাদক মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। মুহাম্মদ আবু মুসা, হোসাইন মুহাম্মদ এরশাদ ও মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সুন্নি সংগঠক মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, ইসলামী ফ্রন্ট মহানগর (উত্তর) সভাপতি মুহাম্মদ নাঈমুল ইসলাম, উত্তর জেলার সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ হোসেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলকাদেরী, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, আজিম উদ্দিন আহমেদ, উত্তর জেলা যুবসেনার সভাপতি এম এ মনসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন। কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ছাদেকুর রহমান খাঁন। কাউন্সিলর ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমরান হোসেন তুষার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশ ও জাতিসত্তার আদর্শ পরিচালনা আর গনতন্ত্র সুসংহতকরণে নির্বাচনের গুরুত্ব যেমন অত্যাধিক, ঠিক একটি সংগঠনের কর্মী সৃষ্টি ও নেতৃত্ব বিকাশে কাউন্সিলের গুরুত্বও তেমনি অপরিসীম। এক্ষেত্রে ছাত্রসেনা সূচনালগ্ন থেকেই এই ব্যাপারে সচেষ্ট ছিল উল্লেখ করে বক্তারা বলেন, সুন্নিয়ত ভিত্তিক সমাজ বিনির্মাণের মানসে গঠিত ছাত্রসেনা এদেশের পথহারা ছাত্রসমাজের জন্য নিরাপদ আশ্রয় স্থল। বক্তারা আরও বলেন, ছাত্রসেনা শিক্ষাবান্ধব কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে দেশের আপামর সাধারণ শিক্ষার্থীদের মনে স্থান করে নেওয়ার মাধ্যমে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে শিক্ষা খাতে বৈষম্য দূরীকরণ, শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন, শিশু নির্যাতনের বিচার, প্রিয় নবী (দ)’র ব্যাপারে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ, প্রশ্ন পত্র ফাঁস রোধসহ আল্লামা ফারুকী হত্যাকারীর বিচারের দাবীতে উত্তর জেলা ছাত্রসেনার বছরব্যাপি কর্মসূচির ভূয়সী প্রসংশা করেন উপস্থিত অতিথিবৃন্দ। বক্তারা মুক্তমনা নামক সন্ত্রাসমনা লেখকদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।
এতে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জি এম শাহাদাত হোসাইন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদ উল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, চবি ছাত্রসেনার সভাপতি শাহাদাত হোসাইন তানভীর, নগর দক্ষিণ সভাপতি সৈয়দ মুহাম্মদ খোবাইব, চবি সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নেজামী, নগর উত্তর সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ ইলিয়াছ রেজা, মুহাম্মদ আবুল ফয়েজ তুহিন, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আজাদ রানা, মুহাম্মদ আলী আকবর, ক ম ফ ইকবাল হোসেন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মামুন উদ্দিন প্রমুখ।
কাউন্সিলে আগত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আবু মুছাকে সভাপতি, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ মিজানুর রহমানকে অর্থ সম্পাদক নির্বাচিত করে আগামী (২০১৬ – ২০১৭) সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
