রামপুরায় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

0

ঢাকা : রাজধানীর রামপুরার পূর্ব হাজিপাড়ায় এক পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে হেনা আক্তার দোলন (২০) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কী কারণে তিনি ছাদে উঠেছিলেন আর কেনই বা পড়ে গেলেন, তা সম্পর্কে কিছুই জানা যায়নি।

পুলিশ বলছে, মৃত হেনার স্বামী জাহিদ হোসেন। তিনি দেশের বাইরে থাকেন। আর তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির নিশিন্দাপুরে। রামপুরার ৭২ পূর্ব হাজিপাড়ায় পাঁচ তলা ওই ভবনের পঞ্চম তলায় থাকতেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে হেনা ওই বাসার ছাদে ওঠেন। কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে নিচে পড়ে যান।

পরে লোকজন পুলিশকে খবর দিলে রামপুরা থানার এসআই (উপ-পরিদর্শক) রফিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.