নিজস্ব প্রতিবেদক : ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বন্দরটিলা শহিদ নুরুজ্জামান রোডের সংস্কার কাজের উদ্বোধন করেছেন কাউন্সিলর জিয়াউল হক সুমন্ ।
২৭ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় ৩৯নং ওয়ার্ড অফিসের পিছনে বন্দরটিলা শহিদ নুরুজ্জামান রোডের সংস্কারের জন্য চসিক কর্তৃক টেন্ডার হলে কাউন্সিলর জিয়াউল হক সুমন্ ঠিকাদার ও প্রকৌশলীদের সমন্বয়ে দ্রুত রোড পূর্ণ সংস্কার করার নির্দেশ দেন । সে লক্ষ্যে শনিবার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কাজের উদ্বোধন করা হয় ।
এসময় কাউন্সিলরের উপদেষ্ঠা হাজ্বী শফিউল আলম, এম.এ তাহের,মেম্বার মোঃ ফরিদুল আলম,আলী নেওয়াজ,সেলিম রেজা,মোঃ হারুন,খোকন,কাশেম,দিপু সহ শহিদ নুরুজ্জামান পরিবারের সদস্য বৃন্দ ।উদ্বোধন করে সড়কের কাজ দ্রুত শেষ হবার প্রত্যয়ে বিশেষ মুনাজাতে এর কল্যাণ কামনা করা হয় ।
