বিরাট-ফাহমিদার কন্ঠে “যো ওয়াদা কিয়া তো নিভানা…

0

সিটিনিউজবিডি : পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর রবিবার রাতের অনুষ্ঠানে ফাহমিদা নবীর সঙ্গে হিন্দি গানের ডুয়েট গেয়ে সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছেন বিরাট কোহলি।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে গান গাইছিলেন বাংলাদেশের শিল্পী ফাহমিদা নবী। অনুষ্ঠানের এক পর্যায়ে ফাহমিদা নবী বলিউডের জনপ্রিয় গান ‘যো ওয়াদা কিয়া তো নিভানা পাড়েগা’ গাওয়া শুরু করেন। এই গানটি আবার বিরাট কোহলির প্রিয় গান। নিজেকে সামলাতে না পেরে মঞ্চে উঠে পড়েন কোহলি। গাওয়া শুরু করেন ফাহমিদা নবীর সঙ্গে।

অনুষ্ঠান শেষে গান গাওয়ার দুইটি ভিডিওটি আবার ইন্সটাগ্রামে আপলোড করেছেন কোহলি।

বিরাট যখন মঞ্চে ওঠেন তখন ছবি তোলেন যুবরাজ সিং।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.