বাস উল্টে অজ্ঞাত যুবক নিহত

বাগেরহাট: জেলার মংলায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার সকাল ৮টার দিকে মংলা-খুলনা মহাসড়কের বন্দর শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান জানান, সকালে মংলা বাসস্ট্যান্ড থেকে একটি বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মংলা বন্দরের শিল্প এলাকায় নতুন তৈরি একটি স্পিডব্রেকার ক্রস করার সময় দ্রুত গতির বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক জন নিহতসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মংলা বন্দর হাসপাতালে ৫ জনকে ভর্তি কারা হয়ে। বাকি আহত ১০ যাত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.