চট্টগ্রাম : জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৯৫ ও নিয়মিত মামলার ১৪ আসামিসহ মোট ১০৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বোয়ালখালি উপজেলা থেকে ৫০ লিটার, সাতকানিয়া থেকে ৩৩ লিটার, রাউজান থেকে ৩ লিটার ও ভুজপুর থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া লোহাগাড়া থেকে ৩০ পুরিয়া গাঁজা, ৬২ পিস ইয়াবা ও ফটিকছড়ি থেকে ৫ বোতল ফেরসিডিল উদ্ধার করা হয়।

Comments are closed.