সুস্বাদু মোলায়েম কুলফি

সুলতানা, রান্নাঘর : এখন গ্রীষ্মকালের আবাশ পাওয়া যাচ্ছে। গরমে একটানা কাজ করার পর ক্লন্তি দূর করতে প্রায় সকলের মন টানে আইসক্রিমের দিকে। আইসক্রিম পছন্দ করেনা এমন ব্যক্তি খুব কম পাওয়া যায়। তাইতো আইসক্রিম খেতে যখন তখন দোকানে ছুটতে হয়। অথচ আপনি চাইলে নিজ বাসায় হাতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মোলায়েম কুলফি আইসক্রিম। তাই আসুন জেনে নেয়া যাক কুলফি বানানোর সহজ রেসিপি।

যা যা প্রয়োজন : ঘন দুধ ৩ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৬ থেকে ৮টি, দারুচিনি ৩টি, তেজপাতা ২টি চলবে, মাওয়া ২৫০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন : দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল দিয়ে দুধের পরিমাণ অর্ধেক করতে হবে। এবার তাতে ভালো করে চিনি ও মাওয়া মিশিয়ে দিন। এরপর হালকা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন তা ছেঁকে নিন। একটু আঠালো ভাব হলে পছন্দের আকারের কুলফির ছাঁচে ঢেলে দিন। দুধ ঠাণ্ডা হলে ডিপফ্রিজে রাখতে হবে কুলফি জমার জন্য। কুলফি জমানোর জন্য অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ব্যাস হয়ে গেল মজাদার কুলফি আইসক্রিম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.