চট্টগ্রামে খালু ও স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গি বাজারের এয়াকুব নগর এলাকায় খালু ও স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।

বুধবার বেলা ১২টার দিকে মামলাটি দায়ের করেন নিহত স্ত্রী আছমা আক্তারের ভাই মো.জোবায়ের হোসেন।

মামলায় প্রধান আসামী করা হয়েছে নিহত আছমা আক্তারের স্বামী হৃদয়কে ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন,‘ পরকীয়ার জেরে খালু ও ভাগনি আছমা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে । এতে হত্যাকারী হৃদয়কে প্রধান আসামী করে,নিহত আছমা আক্তারের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।’

হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি ।

প্রসঙ্গত পরকীয়ার জেরে গতকাল (মঙ্গলবার) মাসুদুর রহমান (৩৫) ও ভাগনি আছমা আক্তারকে (২৫) কুপিয়ে হত্যা করে আছমা আক্তারের স্বামী হৃদয় ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.