ইয়েমেনে বন্দুক হামলায় ভারতীয় নানসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: আভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত ইয়েমেনে বন্দুকধারীদের হামলায় এক ভারতীয় নানসহ ১৬জন নিহত হয়েছেন। এডেন শহরে মাদার তেরেসা মিশনারি অব চ্যারিটি কর্তৃক পরিচালিত এক বৃদ্ধ নিবাসে ওই হামলার ঘটনাটি ঘটে। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার রাতে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিকাশ স্বরূপ এক বিবৃতিতে বলেছেন,‘ইয়েমেনে বন্দুক হামলায় যে চার নান প্রাণ হারিয়েছেন, তাদের একজন ভারতীয়। তার নাম সিসিলিয়া মিনজ।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় চার ভারতীয় নান নিহত হওয়ার কথা উল্লেখ করেছিলেন। তিনি আরো বলেছিলেন, হামলার আগেই ইয়েমেনের ‘বিপজ্জনক এলাকাগুলোতে’ বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিল তার মন্ত্রণালয় । কিন্তু ওই নানরা সরকারের নির্দেশ অগ্রাহ্য করে এডেনে রয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, এডনের শাইখ ওসমান জেলার ওই বৃদ্ধাশ্রমটিতে সবমিলিয়ে ছয় বন্দুকধারী এডেনের ওই বৃদ্ধাশ্রমটিতে হামলা চালায়। তারা প্রহরীদের হত্যা করে ভবনে প্রবেশ করে। এ সময় ভবনের বাইরে পাহারায় ছিল দুই বন্ধুকধারী। বাকি চারজন ভবনটিতে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালায়। তারা ঘরে ঘরে তল্লাশি চালায় এবং সেখানে অবস্থানরতদের হাত পা বেঁধে তাদের ওপর গুলি চালায়। হত্যাযজ্ঞ শেষ হওয়ার পর খুনীরা পালিয়ে যায়। তবে ফ্রিজে লুকিয়ে থাকায় প্রাণে বেঁচে গেছেন সেখানকার এক নান।

শুক্রবারের ওই হামলা সম্পর্কে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো বলছে, সন্ত্রাসীরা নানদের অন্যদের কাছ থেকে আলাদা করে গুলি করেছিল। হামলায় মোট ১৬ জন প্রাণ হারিয়েছেন। এরা হলেন চার নান, ছয় ইথিওপিয়, এক ইয়েমেনি বাবুর্চি এবং পাঁচ প্রহরী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.