চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামি থানার ফরিদাবাদ এলাকায় গলায় ফাঁস দিয়ে শাহানারা বেগম (১৮) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় মামুন কলোনির ভাড়া ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
বায়েজিদ বোস্তামি থানার এসআই নিদর্শন বড়ুয়া বলেন, ‘বড় বোনের সাথে ভাড়া বাসায় থাকতেন শাহানারা। আর্থিক অসচ্ছালতা ও পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে বিচলিত ছিলেন তিনি। গতকাল রাত সাড়ে ১০টার দিকে বড় বোনের অগোচরে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন শাহানারা। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।’
এ ঘটনায় একটি অপমৃত্যূ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments are closed.