চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন, মো. রাসেল (২৫), আজিজুর রহমান বাবুল (৩১) ও মো. জসিম (২১)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.