স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ কমিটির ১২৬ তম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকের বিনিয়োগ, আমানত সংগ্রহ, আমদানি-রপ্তানি ব্যবসায়ে অর্থ মঞ্জুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়।

কমিটির চেয়ারম্যান গুলজার আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সদস্য ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আব্দুল আজিজ এবং মোহাম্মদ শামসুল আলম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুন‐উর‐রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী এ এস এম আনিসুল কবির এবং মো. মোতালেব হোসেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.