চট্টগ্রাম : এসএ গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন এবং তার স্ত্রী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইয়াসমিন আলমের বিরুদ্ধে কোটি টাকার চেক প্রতারণা করার অভিযোগে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করা হযেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) চট্টগাম অতিরিক্ত মহানগর হাকিম নুরে আলম নিপুর আদালতে মামলা দায়ের করেন ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ অফিসার আবু বকর রাসেল।
ন্যাশনাল ব্যাংক কতৃক দায়ের হওয়া মামলাটি আমলে নিয়ে আদালত সাহাব উদ্দিন ও তার স্ত্রী ইয়াসমিন আলমের বিরুদ্ধে সমন জারি ইস্যু করেছেন।মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু জানান, এসএ গ্রুপের প্রতিষ্ঠান এসএ অয়েল এন্ড রিফাইনারির নামে নেয়া ঋণ পরিষোধের অংশ হিসেবে এক কোটি টাকার একটি চেক ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়া হয় চলতি বছরের মার্চ মাসের ১৪ তারিখে। কিন্তু নির্ধারিত তারিখে তহবিল অপর্যাপ্ত থাকায় চেকটি বাতিল হয়।
বারবার আইনি নোটিশ পাঠানোর পরও এসএ রিফাইনারি তাদের তহবিল পর্যাপ্ত করে চেকটি নগদায়ন করার কোন উদ্যোগ না নেওয়ায় তাদের বিরুদ্ধে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এন আই) এক্ট আইনের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.