উত্তর প্রদেশে হোলি উৎসবে ২৪ জন নিহত

আন্তর্জাতিক : গতকাল বৃহস্পতিবার ভারতে ছিল হিন্দুদের হোলি উৎসব। উৎসবকে কেন্দ্র করে কর্তৃপক্ষ ব্যপক সতর্কতা এবং নিরাপত্তা কর্মসূচি হাতে নিলেও উত্তর প্রদেশে কমপক্ষে ২৪ জন মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, লক্ষনৌতে ৫ জন মারা গেছে সড়ক দুর্ঘটনায়, ৯ জন মারা গেছে বুলান্দশাহারে এবং বাদ বাকি মানুষেরা মারা গেছে হই হট্টগোল এবং মাতাল হয়ে গাড়ি চালানোর সময়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, বেশিরভাগ সড়ক দুর্ঘটনার মৃত্যুগুলো হয়েছে তাড়াহুড়া এবং মাতাল হয়ে অবিবেচকের মত গাড়ি চালানোয়। এদিকে উত্তর প্রদেশে দুই বিরোধী দলের মধ্যে সংঘর্ষ হলেও বেশ কয়েকজন নিহত হয়েছেন।

হলিকে কেন্দ্র করে যত সড়ক দুর্ঘটনা হয়েছে তাতে আরও ২৫২ জন আহত হয়েছেন। তবে ভারতীয় পুলিশের মহা পরিচালক জানিয়েছেন মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৪ জন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.