বিপাশাকে পুত্রবধূ মানলেন করণের মা

বিনোদন : প্রেমে আর বাধা নেই বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের। কারণ বিপাশাকে পুত্রবধূ হিসেবে মানতে রাজি হয়েছেন করণের মা। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিপাশাকে মেনে নিতে নাকি আর আপত্তি নেই করণের মায়ের। তাই বিশাপাও নাকি এখন তাদের সম্পর্কের কথা ঘোষণা দিতে চান। তাছাড়া বিয়ের জন্যও আর দেরি করতে চাইছেন না এই অভিনেত্রী।

কিছুদিন আগে শোনা যায়, বিপাশা বসুকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছেন না করণ সিং গ্রোভারের মা। নিষেধ অমান্য করে বিপাশাকে বিয়ে করলে করণের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করারও কথা বলেছিলেন তিনি।

শুধু তাই নয়, করণকে নিয়েও নাকি একি সমস্যায় পড়েছিলেন বিপাশা। করণের সঙ্গে সম্পর্ক নাকি প্রথমে মেনে নেননি এ অভিনেত্রীর পরিবার। তবে বিপাশা সবাইকে রাজি করাতে সক্ষম হয়েছিলেন। তারপরই নাকি করণকে মেনে নেন বিপাশার পরিবার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.